প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার আদমদীঘি উপজেলার ছয় ইউপি নির্বাচনে বিএনপির দলীয় চেয়ারম্যান প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে। গত শুক্রবার উপজেলা বিএনপি আয়োজিত এক সভায় প্রার্থীদের নাম ঘোষণা করা হয়। সভায় প্রার্থী হিসেবে আদমদীঘি সদর ইউনিয়নের বুলবুল ফারুক, ছাতিয়ানে আবদুল মোত্তাকিন তালুকদার, চাঁপাপুরে ইউনুস আলি, নশরৎপুরে গোলাম মোস্তফা, সান্তাহারের মোজাহার হোসেন ও কুন্দ্রগ্রামের শাহানুর ইসলামের নাম ঘোষণা করা হয়। পঞ্চম ধাপে বগুড়ার আদমদীঘি উপজেলায় ভোট হবে।