প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ফিলিং স্টেশনের মালিকদের পেট্রল ক্রয়কারীদের নাম-ঠিকানা সংরক্ষণের নির্দেশ দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত উপজেলা সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটির বিশেষ সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়। উপজেলা পরিষদের সভাকক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন ইউএনও ফিরোজ শাহ্। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা যুবদলের সভাপতি আয়নুল হক, ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রমুখ।