নাম নিবন্ধন আজ থেকে শুরু
শিক্ষার্থীদের গণিতে দক্ষ করে তুলতে বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির আয়োজনে ডাচ্-বাংলা ব্যাংক-প্রথম আলো গণিত উ ৎ সব-২০১২-এর কার্যক্রম শুরু হয়েছে। এবার ১৭টি অঞ্চলে গণিত উ ৎ সব হবে। আঞ্চলিক উ ৎ সবের বিজয়ীরা আগামী ফেব্রুয়ারিতে ঢাকায় অনুষ্ঠেয় দশম বাংলাদেশ গণিত অলিম্পিয়াডের চূড়ান্ত পর্বে অংশ নেবে।চারটি ক্যাটাগরিতে গণিত অলিম্পিয়াড হবে। এগুলো হচ্ছে—প্রাইমারি: তৃতীয় থেকে পঞ্চম শ্রেণী বা সমমান। জুনিয়র: ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী বা সমমান। সেকেন্ডারি: নবম, দশম শ্রেণী ও এসএসসি পরীক্ষার্থী বা সমমান। হায়ার সেকেন্ডারি: একাদশ, দ্বাদশ শ্রেণী ও এইচএসসি পরীক্ষার্থী বা সমমান।‘আগে এলে আগে’ ভিত্তিতে শিক্ষার্থীরা নিবন্ধন করতে পারবে। নিবন্ধনের সময় নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচয়পত্র, বেতনের রসিদ, ফলাফলের বিবরণী বা এসএসসি পরীক্ষার প্রবেশপত্র—এগুলোর যেকোনো একটি প্রমাণ হিসেবে দেখাতে হবে। আজ শুক্রবার থেকে যেসব স্থানে নাম নিবন্ধন শুরু হচ্ছে সেগুলো হলো:রাজশাহী: ২১ ডিসেম্বর রাজশাহী মডেল স্কুল অ্যান্ড কলেজে উ ৎ সব হবে। ২০৯, কুমারপাড়া, বোয়ালিয়া থানার মোড়ে প্রথম আলোর কার্যালয়ে বেলা তিনটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত নিবন্ধন চলবে। প্রয়োজনে ০১৭২৫-০১৮৫৩৩ ও ০১৭২০-০৮৪৭১৪ নম্বরে যোগাযোগ করা যাবে।রংপুর: রংপুর অঞ্চলের নিবন্ধন চলবে আইনজীবী সমিতি ভবন (দোতলা), কাচারিবাজার, প্রথম আলোর রংপুর কার্যালয়ে। যোগাযোগ: রংপুর (০১৭১১০৭০৬৭৪), গাইবান্ধা (০১৭১২০৩৬২৯২), কুড়িগ্রাম (০১৭১৩২০১৭৪৫), লালমনিরহাট (০১৭১২৬০৩২১৭), জয়পুরহাট (০১৭১৩২০১৫০২)।সিরাজগঞ্জ: সিরাজী রোডে প্রথম আলোর আঞ্চলিক কার্যালয়ে তিন জেলার নিবন্ধন চলবে। ২০ ডিসেম্বর সিরাজগঞ্জ বি এল সরকারি উচ্চবিদ্যালয়ে উ ৎ সব হবে। যোগাযোগ: সিরাজগঞ্জ (০১৭১৩২০১৫৪১), বগুড়া (০১৭১৩২০১৭৪৬), পাবনা (০১৭১১৩০২৫৫৩)।দিনাজপুর: ১৮ ডিসেম্বর দিনাজপুর জিলা স্কুল প্রাঙ্গণে উ ৎ সব হবে। প্রথম আলোর দিনাজপুর আঞ্চলিক কার্যালয়ে চার জেলার শিক্ষার্থীরা নাম নিবন্ধন করতে পারবে। যোগাযোগ: দিনাজপুর (০১৭১৩১৬৩৩৬৪ ও ০১৭২১-৭৮৬৩১২), পঞ্চগড় (০১৭১৩২০১৭৩৭), ঠাকুরগাঁও (০১৭১৩১৪৯২৫৪), নীলফামারী (০১৭১৩২০১৫৩৯)।গোপালগঞ্জ: ২১ ডিসেম্বর গোপালগঞ্জ উ ৎ সব হবে। ১৮০ পুরাতন বাজার রোড, গোপালগঞ্জ—এই ঠিকানায় নাম নিবন্ধন করা যাবে। যোগাযোগ: গোপালগঞ্জ (০১৭৪০৫৫২৫৫৫), ফরিদপুর (০১৭১৩০৬৭৭০৪), শরীয়তপুর (০১৭১৩৫০৫৮৩৪), মাদারীপুর (০১৭১৬৫৪১৭৪৪), শিবচর (০১৭১৪৯৮৪৯৮০), রাজবাড়ী (০১৭১৪৯৮৪২৬২), গোয়ালন্দ (০১৭১৪০৯৩৮৫১)।যশোর: ১৯ ডিসেম্বর যশোর জিলা স্কুল প্রাঙ্গণে উ ৎ সব হবে। যোগাযোগ: যশোর (০১৭১৭২৫১৬৯৪ ও ০১৭১৫২৯৩১৪১), ঝিনাইদহ (০১৭১৩৪০০৬৯৯), নড়াইল (০১৭১২৭৮৬২৪৩), মাগুরা (০১১৯৯০৯৬২৯৬), অভয়নগর (০১৭১৪০৯৩৮৮০) ও কেশবপুর (০১৭১৬৮৪০১০১)।কুষ্টিয়া: প্রথম আলোর কুষ্টিয়া আঞ্চলিক কার্যালয়ে তিন জেলার শিক্ষার্থীদের নাম নিবন্ধন চলবে। যোগাযোগ: কুষ্টিয়া (০১৭১৭৪৪৫৫০৪ ও ০১৭১০২৪২০০৫), চুয়াডাঙ্গা (০১৭১৩৪০০৬৯৫), মেহেরপুর (০১৭১২২৭৫০৭০)।