নাম নিবন্ধন চলছে
প্রথম আলো ও মুঠোফোন কোম্পানি রবির উদ্যোগে সারা দেশে এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হচ্ছে। সংবর্ধনায় অংশগ্রহণে ইচ্ছুক শিক্ষার্থীদের নাম নিবন্ধন করতে হবে। সে জন্য সঙ্গে করে রেজিস্ট্রেশন কার্ড ও নম্বরপত্র আনতে হবে। নম্বরপত্রের ফটোকপির অপর পৃষ্ঠায় শিক্ষার্থীর নাম, প্রতিষ্ঠান ও বাবা-মায়ের নাম স্পষ্টভাবে বাংলায় লিখে জমা দিতে হবে।বগুড়া: ৩০ জুলাই সকাল সাড়ে আটটায় বগুড়া জিলা স্কুল মাঠে সংবর্ধনা অনুষ্ঠান হবে। আঞ্চলিক কার্যালয়ে (গণি ম্যানশন, চতুর্থ তলা, আকবরিয়া লেন, কবি নজরুল ইসলাম সড়ক, বগুড়া) কাল সোমবার পর্যন্ত নাম নিবন্ধন করা যাবে। বিস্তারিত জানতে ০১৮২৩-০৬২৮২৪, ০৫১-৬৮০৫৫ ও ০১৭১১-৩১৭১৩২ নম্বরে যোগাযোগ করা যেতে পারে। রংপুর: জিলা স্কুলে ৩০ জুলাই সকাল নয়টায় সংবর্ধনা অনুষ্ঠিত হবে। শহরের কাচারি বাজারে আইনজীবী সমিতি ভবনে নাম নিবন্ধন চলছে, চলবে ২৮ জুলাই পর্যন্ত। বিস্তারিত জানতে ০১৮২৩-০৬২৮৪২ নম্বরে যোগাযোগ করা যেতে পারে।চাঁপাইনবাবগঞ্জ: ২ আগস্ট সকাল সাড়ে নয়টায় শহরের শহীদ সাটু হলে সংবর্ধনা অনুষ্ঠান হবে। শহীদ সাটু হল মার্কেটের দোতলায় নাম নিবন্ধন শুরু হয়েছে, চলবে ৩০ জুলাই পর্যন্ত। বিস্তারিত জানতে ০১৮২৩-০৬২৮১৪ ও ০১৭১৩-২০১৭৪৩ নম্বরে যোগাযোগ করা যেতে পারে।