নাম নিবন্ধন চলছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম আলো ও মুঠোফোন কোম্পানি রবির উদ্যোগে সারা দেশের মতো নওগাঁয় এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হচ্ছে। সংবর্ধনায় অংশ নিতে ইচ্ছুক শিক্ষার্থীদের নাম নিবন্ধন করতে হবে। সে জন্য সঙ্গে করে রেজিস্ট্রেশন কার্ড ও নম্বরপত্র আনতে হবে। নম্বরপত্রের ফটোকপির অপর পৃষ্ঠায় শিক্ষার্থীর নাম, প্রতিষ্ঠান ও বাবা-মায়ের নাম পরিষ্কার বাংলায় লিখে জমা দিতে হবে।৪ আগস্ট শহরের করোনেশন হল সোসাইটি (মুক্তি সিনেমা) মিলনায়তনে বেলা ১১টায় সংবর্ধনা অনুষ্ঠান হবে। নাম নিবন্ধন চলছে, চলবে ২ আগস্ট পর্যন্ত। নিবন্ধনের জন্য নওগাঁ সরকারি কলেজের ‘রোভার স্কাউট ডেন’-এ যোগাযোগ করতে হবে। বিস্তারিত জানতে ০১৮২৩-০৬২৮১৯, ০১৭১৩-২০১৭৪১ নম্বরে যোগাযোগ করা যেতে পারে।