নাম নিবন্ধন চলছে
প্রথম আলো ও মোবাইল ফোন কোম্পানি রবির উদ্যোগে সারা দেশে এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হবে। সংবর্ধনায় অংশ নিতে ইচ্ছুক শিক্ষার্থীদের নাম নিবন্ধন করতে হবে। সে জন্য সঙ্গে করে রেজিস্ট্রেশন কার্ড ও নম্বরপত্র আনতে হবে।লালমনিরহাট মিলনায়তন কাম কমিউনিটি সেন্টারে ১০ আগস্ট সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। গতকাল শুক্রবার থেকে নাম নিবন্ধন শুরু হয়েছে। আদর্শ পাড়া (নেছারিয়া মাদ্রাসার ৫০ গজ উত্তরে দোতলা বাসা) সাপটানায় কাল রোববার পর্যন্ত নিবন্ধন চলবে। বিস্তারিত জানতে ০১৮২৩-০৬২৮২৭, ০৫৯১-৬২৩০১ ও ০১৭১২৬০৩২১৭ নম্বরে যোগাযোগ করা যেতে পারে।৬ আগস্ট টাঙ্গাইল শহরের বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে সংবর্ধনা অনুষ্ঠান হবে। ৩ আগস্ট পর্যন্ত নাম নিবন্ধন করা যাবে। বিস্তারিত জানতে প্রথম আলোর টাঙ্গাইল আঞ্চলিক কার্যালয় (ইসমাইল ভবন, দ্বিতীয় তলা, শহীদ জগলু রোড) এবং ০১৮২৩০৬২৮২৫, ০১৭১৩০৬৭৭০১ নম্বরে যোগাযোগ করা যেতে পারে।