নাম নিবন্ধন চলছে
প্রথম আলো ও মুঠোফোন কোম্পানি রবির উদ্যোগে মাদারীপুর, ঢাকার কেরানীগঞ্জে এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হচ্ছে। এতে অংশ নিতে ইচ্ছুক শিক্ষার্থীদের নাম নিবন্ধন করতে হবে। সে জন্য সঙ্গে করে রেজিস্ট্রেশন কার্ড ও নম্বরপত্র আনতে হবে। নম্বরপত্রের ফটোকপির অপর পৃষ্ঠায় শিক্ষার্থীর নাম, প্রতিষ্ঠান ও বাবা-মায়ের নাম পরিষ্কার বাংলায় লিখে জমা দিতে হবে।মাদারীপুর: শহরের লেকেরপাড় মুক্তিযোদ্ধা মিলনায়তনে ৬ আগস্ট সকাল নয়টায় সংবর্ধনা অনুষ্ঠান হবে। সুমন হোটেল রোডের বিশ্লেষণ ভবনে বন্ধুসভা কার্যালয়ে নাম নিবন্ধন চলছে। বিস্তারিত জানতে ০১৮২৩০৬২৮৫৭, ০১৭১৬৫৪১৭৪৪ নম্বরে যোগাযোগ করা যেতে পারে।কেরানীগঞ্জ (ঢাকা): জিনজিরাবন্দ ডাকপাড়া বাস রোডের পালকি কমিউনিটি সেন্টারে ৭ আগস্ট বিকেল তিনটায় সংবর্ধনা অনুষ্ঠান হবে। জিনজিরা পীর মোহাম্মদ বালিকা উচ্চবিদ্যালয়ে আজ থেকে শুক্রবার পর্যন্ত নাম নিবন্ধন করা যাবে। বিস্তারিত জানতে ০১৭১১৯৭০৩৬৩, ০১৭১১০৩৯৯৭৮ নম্বরে যোগাযোগ করা যেতে পারে।