নাম পরিবর্তন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জে মরমি সাধক হাসন রাজার নামে নির্মিত ‘হাসন রাজা একাডেমি’র নাম পরিবর্তন করে ‘জেলা শিল্পকলা একাডেমী’ নামকরণ করা হয়েছে। সংস্কৃতি মন্ত্রণালয় এই নাম পরিবর্তন করেছে বলে জানা গেছে। সুনামগঞ্জ পৌর শহরের স্টেডিয়ামের পাশে এক একর জমির ওপর ২০১১ সালে হাসন রাজা একাডেমি নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। নির্মাণকাজ এখন প্রায় শেষ। এটি নির্মাণে প্রায় ১০ কোটি টাকা ব্যয় হয়েছে। সংস্কৃতি মন্ত্রণালয় হাসন রাজা একাডেমি নির্মাণের জন্য ২০০৪ সালে প্রথম একটি প্রকল্প নেয়। পরে ২০০৮ সালে আবার আরেকটি সংশোধিত প্রকল্প হয়। ২০০৯ সালে অর্থ বরাদ্দ হলে ২০১১ সালে কাজ শুরু হয়।