নাম পরিবর্তন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যন্ত্রকৌশল অনুষদের অন্তর্ভুক্ত ‘এনার্জি টেকনোলজি বিভাগ’-এর নাম পরিবর্তন করে ‘এনার্জি সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ’ করা হয়েছে। এ বিষয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের অনুমোদনসংক্রান্ত একটি চিঠি গত মঙ্গলবার বিশ্ববিদ্যালয় প্রশাসনের হাতে পৌঁছায়। সূত্র জানায়, যুগের সঙ্গে তাল মেলাতে বিভাগটির নাম পরিবর্তনের প্রয়োজনীয়তা দেখা দেয় এবং এ জন্য একটি কমিটি করা হয়। গত ২১ জানুয়ারি একাডেমিক কাউন্সিলের ৫০তম সভায় কমিটি আগের নাম পরিবর্তন করে এনার্জি সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং করার সুপারিশ করে। ১৯ মার্চ একাডেমিক কাউন্সিলের সুপারিশসহ বিষয়টি বিশ্ববিদ্যালয়ের ৫২তম সিন্ডিকেট সভায় পেশ করা হলে সিন্ডিকেট নতুন নামটি অনুমোদন দেয়।