প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নৌপরিবহন মন্ত্রণালয়ের অধীন সমুদ্র পরিবহন অধিদপ্তরের নাম পরিবর্তন করা হয়েছে। নতুন নাম করা হয়েছে নৌপরিবহন অধিদপ্তর। গতকাল বৃহস্পতিবার নৌপরিবহন মন্ত্রণালয়ের এক আদেশে বলা হয়, প্রশাসনিক উন্নয়ন-সংক্রান্ত সচিব কমিটির সিদ্ধান্ত অনুযায়ী নৌপরিবহন মন্ত্রণালয় গত ২৮ এপ্রিল এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। একই প্রজ্ঞাপনে ‘মার্কেন্টাইল মেরিন ডিপার্টমেন্ট’-এর ইংরেজি নাম ‘মার্কেন্টাইল মেরিন অফিস’ ও বাংলা নাম ‘নৌ-বাণিজ্য দপ্তর’ করা হয়েছে।