নাম পরিবর্তনের উদ্যোগে ক্ষুব্ধ কারা প্রশাসন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘কারা মহাপরিদর্শক’ পদের নাম পরিবর্তন করার চিন্তাভাবনা করছে সরকার। নতুন নাম হতে পারে ‘কারা মহাপরিচালক’। তবে এ পরিবর্তন নিয়ে ক্ষুব্ধ কারা প্রশাসনের কর্মকর্তারা। তাঁরা জানিয়েছেন, কোনো প্রয়োজন ছাড়াই সরকার এ পদের নাম পরিবর্তনের উদ্যোগ নিয়েছে। এ জন্য কারা প্রশাসনের কোনো মতামত পর্যন্ত নেওয়া হয়নি।কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল আশরাফুল ইসলাম খান গতকাল সাংবাদিকদের বলেন, কারা প্রশাসনের সবাই নাম পরিবর্তনের বিরুদ্ধে। প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে এ নিয়ে ক্ষোভ বিরাজ করছে। তাঁরা মনে করছেন, কারা প্রশাসনের সদস্যদের বের করে দিয়ে সেখানে পুলিশ নিয়োগ করা হচ্ছে।সূত্র জানায়, ‘কারা মহাপরিদর্শক’ পদের নাম পরিবর্তন নিয়ে ১৭ জানুয়ারি স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটি চিঠি পাঠানো হয় কারা প্রশাসনে। মন্ত্রণালয়ের উপসচিব আলম আরা বেগম স্বাক্ষরিত ওই চিঠিতে কারা প্রশাসনের পদের নামের ব্যাপারে একটি বৈঠকের কথা বলা হয়। ২৪ জানুয়ারি এ বৈঠক ডাকা হয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে।