নাম পরিবর্তনের দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের শ্রীপুর উপজেলার দুর্লভপুর গ্রামে অবস্থিত সাতখামাইর রেলস্টেশনের নাম পরিবর্তনের দাবিতে সাতখামাইর স্টেশন চত্বরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন গ্রামবাসী। গতকাল শুক্রবার গ্রামবাসী সাতখামাইর রেলস্টেশনের নাম পরিবর্তন করে দুর্লভপুর গ্রামের নামে স্টেশনের নামকরণের দাবি জানান। এসব কর্মসূচিতে ব্যানার নিয়ে দুর্লভপুর গ্রামের ছাত্র-শিক্ষক, পেশাজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। দুর্লভপুর গ্রামের ব্যবসায়ী আবু সাইদ জানান, চরবহর মৌজার দুর্লভপুর গ্রামের আরএস ২২৩ নম্বর দাগে সাতখামাইর নামের স্টেশনটি অবস্থিত। কিন্তু সাতখামাইর গ্রামটি স্টেশন থেকে অনেক দূরে। এ কারণেই তাঁরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে স্টেশনটির নাম ‘দুর্লভপুর স্টেশন’ নামকরণের দাবি জানাচ্ছেন। গাজীপুর প্রতিনিধি