প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খান এ সবুর সড়কের নাম পাল্টে ‘যশোর রোড’ নামটি বহাল রাখার দাবিতে স্মারকলিপি দেওয়া হয়েছে। গতকাল রোববার একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি খুলনা শাখার উদ্যোগে খুলনা জেলা প্রশাসক, স্থানীয় সরকার মন্ত্রণালয় সচিব ও সিটি মেয়র বরাবর এ স্মারকলিপি দেওয়া হয়। এতে বলা হয়, ১৯৮৩ সালে খুলনা সিটি করপোরেশন এক সভার মাধ্যমে যশোর রোডের নাম পরিবর্তন করে পাকিস্তানি হানাদার বাহিনীর শীর্ষস্থানীয় দালাল ও যুদ্ধাপরাধী খান এ সবুরের নামে নামকরণ করে। বিষয়টি মুক্তিযুদ্ধ ও খুলনাবাসীর প্রতি অবমাননাকর। মুক্তিযুদ্ধের ঐতিহ্যের ধারক যশোর রোডকে স্বনামে বহাল করার উচ্চ আদালতের আদেশ ৫ আগস্টের মধ্যে বাস্তবায়ন করা না হলে যেকোনো পরিস্থিতির জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয় ও খুলনা সিটি করপোরেশন দায়ী থাকবে।