নাম পাল্টানোর দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লা নগরের ধর্মসাগর পাড়কে কেন্দ্র করে গড়ে ওঠা বিনোদনকেন্দ্রের নাম সিটি পার্কের পরিবর্তে ‘ধর্মসাগর নগর উদ্যান’ রাখার দাবি জানিয়েছে জাগ্রত জনতার প্রতিবাদী মঞ্চ নামের একটি সংগঠন। গতকাল বুধবার বিকেলে জেলা প্রশাসক মো. হাসানুজ্জামান কল্লোলের মাধ্যমে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে এ-সংক্রান্ত স্মারকলিপি দেওয়া হয়। এতে ধর্মসাগর পাড়ের প্রতিটি তোরণে ধর্মসাগর নগর উদ্যান নাম লেখা, প্রতিটি প্রবেশপথে ধর্মসাগরের মূল ইতিহাসসহ স্মৃতিফলক স্থাপন এবং প্রবেশ ও বের হওয়ার পথে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ও সংগীতশিল্পী শচীন দেববর্মনের স্মৃতিফলক স্থাপনের কথা উল্লেখ করা হয়।