প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যাকাণ্ডের অভিযোগপত্রে হবিগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও পৌর মেয়র জি কে গউছের নাম যুক্ত করার প্রতিবাদে গতকাল সোমবার বিকেলে সমাবেশ করেছে জেলা বিএনপি। স্থানীয় পৌরসভা মাঠে এ সভায় বক্তারা বলেন, সিলেটে বিএনপির রাজনীতি ধ্বংস করতেই ক্ষমতাসীন ব্যক্তিরা গউছ ও সিলেটের মেয়র আরিফুল হক চৌধুরীর নাম এ হত্যাকাণ্ডে যুক্ত করেছেন। তাঁরা ৩০ নভেম্বরের মধ্যে নাম প্রত্যাহার করা না হলে লাগাতার আন্দোলন কর্মসূচির হুমকি দেন।
হবিগঞ্জ প্রতিনিধি