নামকরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট নগরের মাছিমপুর এলাকায় গত বছরের নভেম্বরে উদ্বোধন করা সিলেট জেলা ক্রীড়া কমপ্লেক্সের নামকরণ ‘অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ক্রীড়া কমপ্লেক্স’ করা হয়েছে। সম্প্রতি জাতীয় ক্রীড়া পরিষদ প্রজ্ঞাপনের মাধ্যমে এই নামকরণ করে। গতকাল মঙ্গলবার দুপুরে জেলা ক্রীড়া সংস্থা সংবাদ সম্মেলন করে নতুন নামকরণের আনুষ্ঠানিক ঘোষণা দেয়। জেলা স্টেডিয়ামের সভাকক্ষে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহীউদ্দিন সেলিম বলেন, সিলেটের ক্রীড়াঙ্গনের উন্নয়নে অর্থমন্ত্রীর নানা অবদানের পরিপ্রেক্ষিতে নতুন নামকরণ করা হয়েছে। প্রায় ২৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত সিলেট জেলা ক্রীড়া কমপ্লেক্সে ব্যাডমিন্টন, জিমনেশিয়াম, কাবাডি, ফুটবল, লন টেনিস মাঠসহ আবাসিক হোস্টেলও রয়েছে।