প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরিশাল বিশ্ববিদ্যালয়ের দুটি একাডেমিক ভবন বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর এবং বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মোহাম্মদ মোস্তফা কামালের নামে নামকরণ করা হয়েছে। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির নামকরণ করা হয়েছে কৃষকনেতা শহীদ আবদুর রব সেরনিয়াবাতের নামে। বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সভাপতিত্বে অনুষ্ঠিত ৩৪তম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। গতকাল সোমবার দুপুরে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে গণমাধ্যমে এ তথ্য জানানো হয়। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. ফয়সাল মাহমুদ জানান, ১০ মার্চ ঢাকায় অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় বরিশালের খ্যাতিমান তিন ব্যক্তির নামে বিশ্ববিদ্যালয়ের তিনটি স্থাপনার নামকরণের সিদ্ধান্ত নেওয়া হয়। এ ছাড়া বরিশাল বিশ্ববিদ্যালয় দিবস হিসেবে ২২ ফেব্রুয়ারিকে নির্ধারণ করা হয়েছে।