নামকরণের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজার পৌরসভার সামনের পার্কটিকে শহীদ পার্ক নামকরণের দাবি জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা। এই দাবিতে তাঁরা গত রোববার মৌলভীবাজার পৌরসভার মেয়রের কাছে স্মারকলিপি দিয়েছেন। এতে উল্লেখ করা হয়েছে, পাকিস্তান আমলে এ পার্কের নাম ছিল শিশুপার্ক। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের পর এর নতুন নামকরণ করা হয়েছিল শহীদ পার্ক। ১৯৭৫ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পর পুনরায় এর নাম শিশুপার্ক করা হয়। সম্প্রতি পৌর কর্তৃপক্ষ এর নাম মেয়র পার্ক করে ইজারা দেওয়ার উদ্যোগ নিয়েছে।