প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ছাত্রলীগ নেতা মো. নূরুল আহাদের নামে স্থানীয় একটি রাস্তার নামকরণের দাবি জানিয়েছে তাঁর পরিবার। গতকাল রোববার পরিবারের পক্ষ থেকে এ দাবি-সংবলিত স্মারকলিপি স্থানীয় ইউপি চেয়ারম্যানের হাতে তুলে দেওয়া হয়। নূরুল আহাদ ঢাকা নিউ মডেল বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন। তিনি গত ২৪ সেপ্টেম্বর ঢাকা-খুলনা মহাসড়কে ফরিদপুর সদরের ধুলদি এলাকায় দুর্ঘটনায় নিহত হন।