নামকরণের রেকর্ড!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কমলগঞ্জ ও শ্রীমঙ্গলে সাতটি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রায় আট কোটি টাকা ব্যয়ে সাতটি একাডেমিক ভবন হয়েছে। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের তদারকিতে সরকারি টাকায় নির্মিত ভবনগুলো শিক্ষাপ্রতিষ্ঠানের নামে থাকলেও উদ্বোধনের পর চিফ হুইপের নামে করা হয়। এগুলো হচ্ছে: কমলগঞ্জ মডেল বহুমুখী উচ্চবিদ্যালয়, মুন্সীবাজার কালীপ্রসাদ বহুমুখী উচ্চবিদ্যালয়, কমলগঞ্জ গণ-মহাবিদ্যালয়, শমশেরনগর সুজা মেমোরিয়াল কলেজ, কুমড়াকাপন সরকারি প্রাথমিক বিদ্যালয়, শ্রীমঙ্গল ভিক্টোরিয়া উচ্চবিদ্যালয় ও শ্রীমঙ্গল দ্বারিকাপাল ডিগ্রি কলেজে ‘চিফ হুইপ উপাধ্যক্ষ এম এ শহীদ ভবন’।
দুটি সেতুর নামকরণ হয়েছে চিফ হুইপের নামে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) নির্মিত কমলগঞ্জের পতনউষারে লাঘাটা নদীর স্টিলের সেতুর নামকরণ হয়েছে ‘চিফ হুইপ উপাধ্যক্ষ এম এ শহীদ স্টিল সেতু’।
কমলগঞ্জ সদর ইউনিয়নের চৈতন্যগঞ্জে ধলাই নদীতে ‘চিফ হুইপ উপাধ্যক্ষ এম এ শহীদ সেতু’। প্রায় তিন কোটি ২০ লাখ টাকা ব্যয়ে ৯৯ মিটার দৈর্ঘ্যের এলজিইডির প্রকল্পে ওই সেতুর নাম উদ্বোধনকালে ছিল ‘পিএসসি গার্ডার সেতু’। ‘মুন্সীবাজার-ভানুগাছ-ভায়া চৈতন্যগঞ্জ’ সড়কের নাম বদল করে হয়েছে ‘বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ মো. আব্দুস শহীদ এমপি রোড।’ স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) অর্থায়নে সংস্কারকাজের পর সড়কটির নামকরণ হয়।
ছবির ম্যুরাল ও ময়নার ভাস্কর্যেও চিফ হুইপের নাম শোভা পাচ্ছে। ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে কমলগঞ্জ উপজেলা পরিষদ এলাকায় একটি চত্বরে চিফ হুইপের ছবির মুু্যুরাল ও ময়নার ভাস্কর্য রয়েছে।
সদর মাঠের এক কোণে ময়নার আরেকটি ভাস্কর্য রয়েছে। চিফ হুইপের প্রিয় পাখি ময়না—তাই এটি স্থানীয়ভাবে অর্থায়ন করে নির্মাণ করা হয়।
কমলগঞ্জ উপজেলায় ৫০০ আসনবিশিষ্ট আধুনিক মিলনায়তন নির্মাণ করছে জেলা পরিষদ। গত ২৮ জুলাই প্রায় তিন কোটি টাকা সরকারি অর্থ ব্যয়ে মিলনায়তনের নির্মাণকাজের উদ্বোধন করেন চিফ হুইপ মো. আব্দুস শহীদ। ওই দিনই ছাত্রলীগ মিলনায়তনের নাম চিফ হুইপের নামে প্রস্তাব করে।