প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দেশের মেডিকেল টেননোলজিস্টদের প্রশিক্ষণ দেওয়ার জন্য মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার কামারগাও এলাকায় ইনস্টিটিউট অব হেলথ অ্যান্ড টেকনোলোজি সেন্টার (আইএইচটি) নির্মাণ করা হচ্ছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের অর্থায়নে ৩৪ কোটি টাকা ব্যয়ে তিন একর জমির ওপর এ প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণ করা হচ্ছে। গতকাল শুক্রবার কাজের নামফলক উন্মোচন করেন মুন্সিগঞ্জ-১ আসনের সাংসদ সুকুমার রঞ্জন ঘোষ। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কুদ্দুস আলী সরকারের সভাপতিত্বে আলোচনা সভা হয়। এতে সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব আক্তারী মমতাজ, স্বাস্থ্যপ্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আনোয়ার আলী, সিভিল সার্জন (ভারপ্রাপ্ত) এহসানুল করিম প্রমুখ উপস্থিত ছিলেন।