প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেট সিটি করপোরেশনের নির্মাণাধীন নগর ভবনসহ তিনটি স্থাপনার তিনটি পৃথক নামফলক একই সারিতে। ২০১২ সালের ২৪ মার্চ সিলেট সফরে এলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর আনুষ্ঠানিক উন্মোচন করেছিলেন। এর মধ্যে নগর ভবনের নামফলকটি গতকাল সকাল থেকে ভাঙা দেখা যায়। মেয়র তাৎক্ষণিক একটি তদন্ত কমিটি গঠন করে নামফলকটি জরুরি ভিত্তিতে পুনঃস্থাপনের নির্দেশ দেন। গতকাল সকালে নগর ভবনের নামফলক অনেকটা ওপড়ানো অবস্থায় দেখে মেয়র আরিফুল হক চৌধুরী চিঠির মাধ্যমে সিটি করপোরেশনের প্রধান নির্বাহীকে জানিয়ে এ ব্যাপারে একটি তদন্ত কমিটি গঠন করার নির্দেশনা দেন।