নামযজ্ঞ শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের ভাঙ্গা পৌরসভার চণ্ডীদাসদী গ্রামের সর্বজনীন রাধাগোবিন্দ ও কালীমন্দীরে গতকাল শুক্রবার থেকে শুরু হয়েছে বার্ষিক নামযজ্ঞানুষ্ঠান। এর আগে ৩ নভেম্বর থেকে ৭ নভেম্বর পর্যন্ত হয়েছে ভাগবত পাঠ। আজ থেকে আগামী ১২ নভেম্বর পর্যন্ত মন্দির চত্বরে কীর্তন পরিবেশন, ১৩ নভেম্বর অষ্টকালীন লীলাকীর্তন, ১৪ নভেম্বর নগরকীর্তন ও মহাপ্রসাদ বিতরণের মাধ্যমে অনুষ্ঠান শেষ হবে। বিজ্ঞপ্তি।