নামযজ্ঞানুষ্ঠান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশমাতৃকার কল্যাণ ও বিশ্বশান্তি কামনায় ফরিদপুরে গতকাল বৃহস্পতিবার শুরু হয়েছে তারকব্রহ্ম নামযজ্ঞানুষ্ঠান। শহরতলির ব্রাহ্মণকান্দার ব্যানার্জি বাড়ির শ্রীশ্রী রাধাগোবিন্দ মন্দির প্রাঙ্গণে সপ্তাহব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ভোর ছয়টায় মহানামকীর্তনের মাধ্যমে এ অনুষ্ঠানমালা শুরু হয়। আগামী বুধবার নগরকীর্তন ও শোভাযাত্রার মধ্য দিয়ে শেষ হবে এই নামযজ্ঞানুষ্ঠান। অনুষ্ঠানমালার মধ্যে রয়েছে মঙ্গলপ্রদীপ প্রজ্বালন, কীর্তন পরিক্রমা, গীতা ও ভাগবত পাঠ, সনাতন ধর্মসভা, বৈদিক স্বস্তিবচন, গীতাযজ্ঞ, ২৪ প্রহরব্যাপী অখণ্ড তারকব্রহ্ম হরিনাম সংকীর্তনযজ্ঞ, রাধাগোবিন্দের অষ্টকালীন লীলাকীর্তন, নগরকীর্তন ও শোভাযাত্রা। এ উপলক্ষে পাশে বসেছে পল্লিমেলা। মন্দির প্রাঙ্গণে আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করেছেন আলোকচিত্রী বিজয় পোদ্দার।