নামযজ্ঞানুষ্ঠান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মানবকুলের শান্তি কামনায় ও পরমানন্দ রাধামাধবের কৃপা লাভের উদ্দেশ্যে আজ বৃহস্পতিবার থেকে ১০ দিনব্যাপী ময়মনসিংহের ভালুকা পৌরসভার মধ্যপাড়ায় শ্রীশ্রী রাধাগোবিন্দ মন্দিরে ধর্মীয় অনুষ্ঠান শুরু হয়েছে। আয়োজক কেন্দ্রীয় ভাগবত ধর্মোৎসব কমিটি। আজ শ্রীমদ্ভাগবত পাঠের মধ্য দিয়ে মঙ্গলপ্রদীপ প্রজ্বালন ও তারকব্রহ্ম হরিনাম যজ্ঞের শুভ অধিবাস, ২৩ থেকে ২৯ ডিসেম্বর ৫৬ প্রহরব্যাপী তারকব্রহ্ম হরিনাম সংকীর্তন, ৩০ ডিসেম্বর রাধাকৃষ্ণের অষ্টকালীন লীলাকীর্তন এবং ৩১ ডিসেম্বর মহাপ্রভুর প্রসাদ বিতরণ, নগর পরিক্রমা নানা আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হবে। বিজ্ঞপ্তি