নামে নামে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রেলমন্ত্রী মুজিবুল হক। শ্রম প্রতিমন্ত্রীর নামও মুজিবুল হক। রেলমন্ত্রী বিয়ে করছেন। কিন্তু ‘ঘর ভাঙার’ উপক্রম শ্রম প্রতিমন্ত্রীর। এ কথা প্রধানমন্ত্রীকে জানিয়েছেন খোদ শ্রম প্রতিমন্ত্রীই। গতকাল মন্ত্রিসভার বৈঠকে অনির্ধারিত আলোচনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা রেলমন্ত্রীর বিয়ের অগ্রগতি জানতে চান। এ সময় শ্রম প্রতিমন্ত্রী হাসতে হাসতে বলেন, ‘রেলমন্ত্রী বিয়ে করছেন, কিন্তু আমার ঘর ভাঙার উপক্রম হয়েছে। আত্মীয়স্বজন ফোন করে জানতে চাইছেন, আমি আবার বিয়ে করছি কি না।’