নায়ক হেলাল খানকে আদালতে হাজির হওয়ার আদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যৌতুক দাবির অভিযোগে চিত্রনায়ক হেলাল খানের বিরুদ্ধে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে মামলা করা হয়েছে। আগামী ৩ জানুয়ারি হেলাল খানকে আদালতে হাজির হওয়ার আদেশ দেওয়া হয়েছে।
গতকাল বৃহস্পতিবার হেলাল খানের স্ত্রী সংগীতশিল্পী উমা খান নালিশি এ মামলা করেন। মহানগর হাকিম অমিত কুমার দে ফৌজদারি কার্যবিধির ২০০ ধারায় জবানবন্দি গ্রহণ করেন। আদালত নালিশি আবেদন গ্রহণ করে হেলাল খানকে হাজির হওয়ার আদেশ দেন।