নারায়ণগঞ্জ-৫ আসনে উপনির্বাচন ২৬ জুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ-৫ (শহর-বন্দর) আসনে আগামী ২৬ জুন উপনির্বাচন হতে পারে। আজ সোমবার বিকেলে এ-সংক্রান্ত তফসিল ঘোষণা হওয়ার কথা। নির্বাচন কমিশন সূত্র এ তথ্য জানায়।
১ মে এই আসনের সাংসদ ও জাতীয় পার্টির (জাপা) সভাপতিমণ্ডলীর সদস্য এ কে এম নাসিম ওসমান ভারতের দেরাদুনের একটি হাসপাতালে ইন্তেকাল করেন। এতে আসনটি শূন্য হয়।
১৯৮৬, ১৯৮৮, ২০০৮ ও ২০১৪ সালে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে সাংসদ হন নাসিম ওসমান। তাঁর বাবা এ কে এম সামসুজ্জোহা ১৯৭০ ও ১৯৭৩ সালে একই আসনে সাংসদ ছিলেন।