নারায়ণগঞ্জে তিতাস গ্যাসের কার্যালয় ঘেরাও বিএনপির
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জে গ্যাস-সংকট নিরসনের দাবিতে গতকাল সোমবার তিতাস গ্যাসের কার্যালয় ঘেরাও করে সমাবেশ করেছেন বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতা-কর্মীরা। এর আগে বেলা সাড়ে ১১টার দিকে যুবদল ও ছাত্রদলের ১৮ নেতা-কর্মী নারায়ণগঞ্জ আদালতে দুটি মামলায় হাজিরা দেন। হাজিরা শেষে মামলা প্রত্যাহার ও নেতা-কর্মীদের মুক্তির দাবিতে আদালত প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড হয়ে চাষাঢ়া বালুর মাঠ এলাকায় তিতাস গ্যাস কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। তিতাসের কার্যালয় ঘেরাওয়ের সময় মহানগর যুবদলের আহ্বায়ক মাকসুদুল আলম খন্দকারের সভাপতিত্বে বক্তব্য দেন জেলা বিএনপির সভাপতি তৈমুর আলম খন্দকার, নগর বিএনপির সহসভাপতি সুরুজ্জামান, সাধারণ সম্পাদক এ টি এম কামাল প্রমুখ।