নারায়ণগঞ্জে প্রতিদ্বন্দ্বিতা করছেন না আনোয়ার হোসেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জ-৫ আসনের উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা থেকে আজ রোববার সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন স্বতন্ত্র প্রার্থী ও মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন। ছবি: প্রথম আলো
নারায়ণগঞ্জ-৫ আসনের উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা থেকে আজ রোববার সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন স্বতন্ত্র প্রার্থী ও মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন। ছবি: প্রথম আলো

নারায়ণগঞ্জ-৫ আসনের উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন না স্বতন্ত্র প্রার্থী মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন। আজ রোববার জেলা ও মহানগর আাাওয়ামী লীগের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলন তিনি এ ঘোষণা দেন।


আনোয়ার হোসেন বলেন, এ আসনটি তাঁর দল জাতীয় পার্টিকে ছাড় দিয়েছে। তাই দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে তাঁর নির্বাচন করা ঠিক হবে না।

সংবাদ সম্মেলনে জেলা যুবলীগের সভাপতি আবদুল কাদির, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক রোকনউদিন আহমেদ, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জি এম আরাফাত উপস্থিত ছিলেন।

নারায়ণগঞ্জ-৫ আসনের উপনির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল গত ২৯ মে। ওই দিন আটজন প্রার্থী রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেন। নির্বাচনের তফসিল অনুযায়ী, ১ জুন মনোনয়নপত্র বাছাই করা হয়। পরে সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহ্বায়ক ও নিহত ত্বকীর বাবা রফিউর রাব্বি ও বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের (বিএনএফ) আবু হামিদুর রেজা খান ভাসানীর মনোনয়নপত্র বাতিল করে নির্বাচন কমিশন। ২৬ জুন এই আসনে ভোট হবে।

মনোনয়নপত্র জমা দেওয়া অন্য প্রার্থীরা হলেন নারায়ণগঞ্জ-৪ আসনের আওয়ামী লীগের সাংসদ শামীম ওসমানের ভাই জাতীয় পার্টির প্রার্থী সেলিম ওসমান, স্বতন্ত্র প্রার্থী এস এম আকরাম, কৃষক শ্রমিক জনতা লীগের নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি শফিকুল ইসলাম দেলোয়ার ও দলটির গাজীপুর জেলার সভাপতি ইকবাল সিদ্দিকী এবং মামুন সিরাজুল মজিদ।