নারায়ণগঞ্জে বিএনপি নেতা গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের বন্দর থানা এলাকার গাড়ি পোড়ানো মামলায় বন্দর পৌর বিএনপির সভাপতি নূর মোহাম্মদ পনেছকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার রাত সাড়ে নয়টার দিকে উপজেলার সালেহনগর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম জানান, নূর মোহাম্মদ গত ৫ ও ২৭ জানুয়ারি বন্দর এলাকায় গাড়ি পোড়ানো মামলার এজাহারভুক্ত আসামি। তাঁর বিরুদ্ধে নাশকতার অভিযোগ রয়েছে।