নারায়ণগঞ্জে বিষাক্ত গ্যাসে দুজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জে টেক্সটাইল কারখানার বর্জ্য শোধনাগার (ইটিপি) ট্যাংকি পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু হয়েছে। আজ রোববার সকাল আটটার দিকে জেলার সিদ্ধিরগঞ্জের গোদনাইল বর্ণালি টেক্সটাইল কারখানায় এ ঘটনা ঘটে।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মতিন প্রথম আলো ডটকমকে বলেন, আজ সকাল আটটার দিকে বর্ণালি টেক্সটাইল ডায়িং অ্যান্ড প্রিন্টিং মিলে বর্জ্য শোধনাগার পরিষ্কার করতে ট্যাংকিতে নামেন শহীদুল্লাহ (৩৮) ও জসীমউদ্দিন (৪২)। ভেতরে জমে থাকা বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে তাঁদের মৃত্যু হয়।