নারায়ণগঞ্জে ভাঙচুর-বিস্ফোরণ, আটক ২

নারায়ণগঞ্জ নগরের নিতাইগঞ্জ এলাকায় আজ শুক্রবার সকাল সাড়ে আটটার দিকে বিএনপির নেতা-কর্মী ও পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া হয়েছে। এ সময় ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। দুজনকে আটক করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশের ভাষ্য, সকালে অবরোধের সমর্থনে জেলা বিএনপির সভাপতি তৈমুর আলম খন্দকারের নেতৃত্বে মিছিল বের হয়। এ সময় অবরোধকারীরা মিছিল থেকে ইটপাটকেল ছুড়ে আট থেকে ১০টি গাড়িতে ভাঙচুর চালায়। তারা একটি ট্রাকে আগুন দেওয়ার চেষ্টা চালায়। কেশ কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে অবরোধকারীদের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়া চলে। এতে পাঁচজন আহত হয়। দুজনকে আটক করা হয়।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর কাদেরের ভাষ্য, পিকেটাররা গাড়ি ভাঙচুরের চেষ্টা চালালে পুলিশ ধাওয়া দিয়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়। আটক করা হয় দুজনকে।