নারায়ণগঞ্জে শিবিরের কেন্দ্রীয় সভাপতির রিমান্ডনামঞ্জুর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জ সদর মডেল থানায় দায়ের হওয়া মামলায় ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি দেলোয়ার হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড চেয়েছিল পুলিশ।
গতকাল রোববার নারায়ণগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম কে এম মহিউদ্দিন আবেদন নামঞ্জুর করে আসামির শারীরিক সুস্থতার ওপর নির্ভর করে রিমান্ড শুনানির পরবর্তী দিন ধার্য করেন। আসামিপক্ষের আইনজীবী মহিউদ্দিন এই তথ্য জানিয়েছেন।
আদালত-সংশ্লিষ্ট সূত্র জানায়, সকাল ১০টায় ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে একটি প্রিজন ভ্যানে করে দেলোয়ারকে নারায়ণগঞ্জ আদালতে আনা হয়। দেলোয়ারের আইনজীবী মহিউদ্দিন ও খোরশেদ আলমসহ অন্যরা রিমান্ডের বিরোধিতা করে আদালতকে জানান, দেলোয়ার শারীরিকভাবে গুরুতর অসুস্থ। শুনানি শেষে দেলোয়ারকে আবার প্রিজন ভ্যানে করে ঢাকায় পাঠানো হয়।