নারায়ণগঞ্জে শিশুর মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে নির্মাণাধীন বাড়ির সেপটিক ট্যাংকে পড়ে রুমা (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে সিদ্ধিরগঞ্জে সিটি করপোরেশনের ৩ নম্বর ওয়ার্ডের রসুলবাগ এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
সিদ্ধিরগঞ্জ থানার এসআই অখিল রঞ্জন সরকার বলেন, রুমা রসুলবাগ এলাকার আলম মিয়ার নির্মাণাধীন বাড়িতে খেলতে যায়। ওই সময় বাড়ির সেপটিক ট্যাংকে পড়ে যায় সে। দীর্ঘ সময় শিশুটির সন্ধান না পেয়ে খোঁজাখুঁজি শুরু হয়। রুমার বাবার নাম হাদিস আলী।