নারায়ণগঞ্জের তিন কাউন্সিলর বরখাস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাশকতার মামলায় পুলিশ অভিযোগপত্র দেওয়ায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের বিএনপি-সমর্থিত তিন কাউন্সিলরকে বরখাস্ত করেছে স্থানীয় সরকার বিভাগ।
গতকাল রোববার বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোস্তফা কামাল মজুমদার। তিনি বলেন, স্থানীয় সরকার বিভাগ সিটি করপোরেশন আইন ২০০৯-এর ১২ ধারা অনুযায়ী পৃথক তিনটি প্রজ্ঞাপনে তিনজনকে বরখাস্ত করা হয়েছে। বরখাস্ত হওয়া তিন কাউন্সিলর হলেন সিটি করপোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হান্নান সরকার, ২২ নম্বর ওয়ার্ডের সুলতান আহমেদ ভূঁইয়া ও ২৫ নম্বর ওয়ার্ডের এনায়েত হোসেন।
চলতি বছরের ৫ জানুয়ারি নারায়ণগঞ্জ বন্দর উপজেলার নবীগঞ্জ এলাকায় পুলিশ ও বিএনপির নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। এ ঘটনায় পুলিশসহ কমপক্ষে অর্ধশত আহত হন। বন্দর থানা-পুলিশ এ ঘটনায় সরকারি কাজে বাধা, পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ, হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ এনে ১০ জানুয়ারি মামলা করে।