নারায়ণগঞ্জের বন্দরে বিএনপি-সমর্থিত চেয়ারম্যান প্রার্থী জয়ী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ বন্দর উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপি-সমর্থিত প্রার্থী আতাউর রহমান মুকুল  ১৯ হাজার ৫৪৩ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী দেলোয়ার হোসেন প্রধান  পেয়েছেন ১১ হাজার ১৩২ ভোট।

১০ হাজার ৮৮১ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী এম এ সালাম। অন্যদিকে ওসমান পরিবারের প্রার্থী ও থানা আওয়ামী লীগের সভাপতি এম এ রশিদ  নয় হাজার ৭৬১ ভোট পেয়ে চতুর্থ হয়েছেন। সম্প্রতি শামীম ওসমান বন্দরের এক সমাবেশে এম এ রশিদকে তাঁদের সমর্থিত প্রার্থী ঘোষণা দিয়ে তাঁর জন্য ভোট চেয়েছিলেন।

নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে জামায়াতে ইসলামী-সমর্থিত সাইফুল ইসলাম ১৫ হাজার ৯৯৬ ভোট পেয়ে জয়ী হয়েছেন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিএনপি-সমর্থিত মাহমুদা বেগম ৩৫ হাজার ৫৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

রাতে উপজেলা কার্যালয় থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মিনারা নাজনীন বেসরকারিভাবে এই ফলাফল ঘোষণা করেন।