নারায়ণগঞ্জের শীর্ষস্থানীয় সন্ত্রাসী মানিক গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের শীর্ষস্থানীয় সন্ত্রাসী মেহেদী হাসান ইকবাল ওরফে মানিককে (৪০) গতকাল বুধবার শহরের জামতলা এলাকা থেকে গ্রেপ্তার করেছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা। একই সঙ্গে নোমান নামে তাঁর এক সহযোগীকেও গ্রেপ্তার করা হয়।
র‌্যাব-১১-এর নারায়ণগঞ্জ কার্যালয়ের কমান্ডিং অফিসার লে. কমান্ডার মাসুদ রানার ভাষ্যমতে, জেলার তালিকাভুক্ত শীর্ষস্থানীয় সন্ত্রাসী মেহেদীর বিরুদ্ধে দুটি হত্যাসহ ২৮টি মামলা রয়েছে। গতকাল বেলা ১০টার দিকে জামতলা এলাকায় ইয়াবা ও ফেনসিডিল সেবনের সময় র‌্যাব সদস্যরা তাঁকে এক সহযোগীসহ গ্রেপ্তার করেন। এ সময় মেহেদীর কাছে একটি করে ছুরি ও চাপাতি পাওয়া যায়। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
জেলা পুলিশের বিশেষ শাখার একজন কর্মকর্তা বলেন, মেহেদী আওয়ামী লীগের সাবেক সাংসদ শামীম ওসমানের ক্যাডার হিসেবে পরিচিত।