নারায়ণ মল্লিকের খুনিদের গ্রেপ্তারের দাবি পরিবারের
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুর সদর উপজেলার বাসন সড়ক এলাকার আওয়ামী লীগের নেতা নারায়ণ চন্দ্র মল্লিকের খুনিদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন তাঁর পরিবারের সদস্যরা। গত শুক্রবার গাজীপুর সিটি প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এই দাবি জানানো হয়।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়েন নারায়ণ মল্লিকের মেয়ে রুমা মল্লিক। তিনি অভিযোগ করেন, জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে টঙ্গীর দত্তপাড়া গ্রামের দেলোয়ার হোসেন দীর্ঘদিন ধরে বাসন ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি নারায়ণ মল্লিককে হুমকি দিচ্ছিলেন। গত সপ্তাহে দেলোয়ারের মদদে সন্ত্রাসীদের হামলায় আহত হন নারায়ণ। হামলার এক দিন পর ঢাকা পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। রুমা অভিযোগ করেন, এ ঘটনায় দেলোয়ারের নাম উল্লেখ করে আটজনের বিরুদ্ধে মামলা করা হলেও পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি।