নারায়ণগঞ্জ আইডিয়াল স্কুলে বিজ্ঞান উৎসবের সমাপ্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের আমলাপাড়া এলাকায় অবস্থিত নারায়ণগঞ্জ আইডিয়াল স্কুলে আজ শনিবার শেষ হয়েছে বিজ্ঞান উৎসব-২০১৫। দুই দিনব্যাপী এই বিজ্ঞান উৎসবে নগরীর

কয়েকটি বিদ্যালয়ের প্রায় ৪০০ শিক্ষার্থী অংশ নেয়। বিজ্ঞান উৎসবে প্রজেক্ট প্রদর্শনী অলিম্পিয়াড, ডিসপ্লে ও দেয়ালিকা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

উৎসবে অংশ নেওয়া বিদ্যালয়গুলো হলো মর্গ্যান বালিকা উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, পুলিশ লাইন উচ্চ বিদ্যালয়, নারায়ণগঞ্জ হাই স্কুল অ্যান্ড কলেজ, আদর্শ সরকারি শিশু প্রাথমিক বিদ্যালয়, বেইলী স্কুল, আই, ই, টি উচ্চ বিদ্যালয় ও নারায়ণগঞ্জ আইডিয়াল স্কুল।
আজ সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহের গৌরীপুর উপজেলার রুকনাকান্দা গ্রামের স্বশিক্ষিত উদ্ভাবক ও লোকজ বিজ্ঞানী মো. আবদুল্লাহ ওরফে কেনু মিস্ত্রি। কেনু মিস্ত্রি ইতিমধ্যে ৪২টি কৃষিযন্ত্র আবিষ্কার করেছেন। এর মধ্যে উল্লেখযোগ্য ‘সেনি উইডার’ দিয়ে আধা ঘণ্টার মধ্যে পাঁচ শতাংশ জমির আগাছা পরিষ্কার করা যায়।
অনুষ্ঠানে আরও বক্তৃতা দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন ও বিজ্ঞান ক্লাবের পরিচালক অপূর্ব কুমার সাহা।