নারায়ণগঞ্জ আদালতে মাদক মামলায় অ্যামিকাস কিউরি নিয়োগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ আদালতে মাদকসংক্রান্ত মামলায় অ্যামিকাস কিউরি (আদালতের বন্ধু) নিয়োগ দেওয়া হয়েছে। একটি মামলায় সরকারি কৌঁসুলি (পিপি) সন্তোষজনক জবাব দিতে না পারায় গত সোমবার আইনজীবী আবদুর রশিদ ভূঁইয়াকে অ্যামিকাস কিউরি হিসেবে নিয়োগ দেওয়া হয়। জেলায় মাদকসংক্রান্ত মামলায় এই প্রথম অ্যামিকাস কিউরি নিয়োগ দেওয়া হলো বলে জানা গেছে।আদালত সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ইসরাইল হোসেন অ্যামিকাস কিউরি নিয়োগ দেন। ১৫ মার্চ মামলার শুনানিতে আবদুর রশিদ ভূঁইয়া রাষ্ট্রপক্ষের কৌঁসুলি হিসেবে অংশ নেবেন।