নারায়ণগঞ্জ উদীচীর সম্মেলন অনুষ্ঠিত
উদীচী শিল্পীগোষ্ঠী নারায়ণগঞ্জ জেলা সংসদের নবম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সকালে শহরের চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনের উদ্বোধন করেন আন্তর্জাতিক থিয়েটার ইনস্টিটিউটের (আইটিআই) সভাপতি রামেন্দু মজুমদার।উদীচী জেলা সংসদের সভাপতি জিয়াউল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর কেন্দ্রীয় সংসদের সভাপতি গোলাম মোহামঞ্চদ ইদু। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বি, জেলা সংসদের সাবেক সভাপতি আনোয়ার হোসেন, মঞ্জুশ্রী দাসগুপ্ত, জাহিদুল হক ভূঁইয়া, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সভাপতি প্রদীপ ঘোষ, সাবেক সভাপতি ভবানী শংকর রায়, অমিত রঞ্জন দে প্রমুখ।রামেন্দু মজুমদার বলেন, ‘যুদ্ধাপরাধীদের বিচারকাজ শুরু হয়েছে। আমরা আশা করছি, এই বিজয়ের মাসে কয়েকজন যুদ্ধাপরাধীর বিচারের রায় হবে। এটা দেখে দেশের স্বাধীনতাবিরোধী শক্তি আবারও সক্রিয় হয়ে উঠেছে। তারা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করছে। জনগণের জানমালের ওপর হুমকি হয়ে দাঁড়িয়েছে। আমরা আশা করব, সরকার তাদের শক্ত হাতে দমন করবে।’সম্মেলনের পর রামেন্দু মজুমদার শহীদ মিনারে উদীচীর আয়োজিত বিভিন্ন চিত্রকর্ম ঘুরে দেখেন। এর আগে শোভাযাত্রা বের করে উদীচী শিল্পীগোষ্ঠী। বিকেলে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেওয়া বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।