নারায়ণগঞ্জ কলেজে বিবিএ কোর্স চালুর ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দায়িত্ব পালনে ব্যর্থ হলে নারায়ণগঞ্জ কলেজের পরিচালনা পর্ষদের সদস্যদের সরে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন নারায়ণগঞ্জ-৫ (সদর) আসনের সাংসদ এ কে এম সেলিম ওসমান। একই সঙ্গে আগামী শিক্ষাবর্ষ থেকে নারায়ণগঞ্জ কলেজে বিবিএ কোর্স চালুরও ঘোষণা দেন তিনি।
গতকাল রোববার নারায়ণগঞ্জ কলেজ পরিচালনা পর্ষদ ও শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভায় সেলিম ওসমান এসব কথা বলেন। সভায় পর্ষদের সভাপতি আবু হাসনাত মো. শহীদ বাদল, কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বিরাজ কুমার সাহা প্রমুখ বক্তব্য দেন।