নারায়ণগঞ্জ ক্লাবের এক সদস্যকে পেটালেন সেলিম ওসমান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঐতিহ্যবাহী নারায়ণগঞ্জ ক্লাবের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে তৈরি পোশাক কারখানার এক মালিক (বিকেএমইএ) নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ ও নারায়ণগঞ্জ ক্লাবের সভাপতি এ কে এম সেলিম ওসমানের মারধরের শিকার হয়েছেন। ঈদের দিন রাতে এ ঘটনা ঘটেছে।নারায়ণগঞ্জ ক্লাবের একাধিক সদস্য প্রথম আলোকে জানান, ঈদের দিন সন্ধ্যার পর ক্লাবের সদস্য ও তাদের পরিবারের জন্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ অনুষ্ঠান শেষে কমিউনিটি সেন্টারের নিচে সেলিম ওসমান কয়েকজন সদস্য নিয়ে আড্ডা দিচ্ছিলেন। এ আড্ডায় বিকেএমইএর সদস্যপ্রতিষ্ঠান বিএস টেক্সটাইলের মালিক মোবারক হোসেনও যোগ দেন। এ সময় দুজনের মধ্যে তর্কাতর্কির একপর্যায়ে সেলিম ওসমান ক্লাবের সদস্য মোবারক হোসেনকে মারধর করেন। তবে এ ঘটনা নিয়ে সেলিম ওসমান ও মোবারক হোসেনের কোনো মন্তব্য পাওয়া যায়নি।উল্লেখ্য, সেলিম ওসমান নারায়ণগঞ্জের সাবেক সাংসদ। তার বড় ভাই নাসিম ওসমান নারায়ণগঞ্জ-৫ (শহর-বন্দর) আসনের জাতীয় পার্টির সাংসদ। গত আগস্ট মাসে নাসিম ওসমান জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সামনে নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা) আসনের আওয়ামী লীগের সাংসদ সারাহ্ বেগম কবরীকে হুমকি দেন।