নারায়ণগঞ্জ ডিবি পুলিশের বিরুদ্ধে হয়রানির অভিযোগ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশের বিরুদ্ধে হয়রানি করার অভিযোগ এনে তা বন্ধ করতে গতকাল বুধবার বিভিন্ন দপ্তরে চিঠি দেওয়া হয়েছে।নারায়ণগঞ্জের গোদনাইলে অবস্থিত বাংলাদেশ পেট্রল পাম্প ও ট্যাংকলরি ওনার্স অ্যাসোসিয়েশনের ওই চিঠি জেলা পুলিশ সুপার, জেলা প্রশাসক ও র্যাব-১১-এর অধিনায়ক বরাবর পাঠানো হয়েছে। চিঠিতে উল্লেখ রয়েছে, অ্যাসোসিয়েশনের সদস্যরা গোদনাইলে অবস্থিত পদ্মা, মেঘনা ও যমুনা ডিপো শাখার মাধ্যমে বিমানের জেড ফুয়েল সরবরাহ করে থাকেন। কিন্তু কিছুদিন ধরে জেলা ডিবি পুলিশের কয়েকজন অসাধু কর্মকর্তা রাস্তায় চলন্ত ট্যাংকলরি থামিয়ে অযথা হয়রানি করছেন। গাড়ি ছাড়তে হলে মোটা অঙ্কের টাকা দাবি করছেন। ডিবি পুলিশের এ ধরনের আচরণ বন্ধ না হলে রাস্তা অবরোধ, ট্যাংকলরি পরিবহন বন্ধ, অবস্থান ধর্মঘটসহ কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে চিঠিতে বলা হয়েছে।