নারায়ণগঞ্জ থেকে অপহূত শিশু বাউফলে উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১০ লাখ টাকা মুক্তিপণের দাবিতে নারায়ণগঞ্জ সদরের ডন চেম্বার এলাকা থেকে অপহূত আড়াই বছরের শিশু তানভীর তাহাসানকে গত বৃহস্পতিবার সন্ধ্যায় পটুয়াখালীর বাউফল থানার পুলিশ উদ্ধার করেছে। একই দিন রাত আড়াইটার দিকে শিশুটিকে তার বাবার জিমঞ্চায় দেওয়া হয়। শিশুর বাবা সাদেক ভুঁইয়া বলেন, ১৬ অক্টোবর দুপুর সাড়ে ১২টার দিকে ডন চেম্বার এলাকার বাসা থেকে মাসুম (২৪) নামের তাঁর দোকানের কর্মচারী চিপস কিনে দেওয়ার কথা বলে তাহাসানকে বাইরে নিয়ে যায়। কিছুক্ষণ পর হেলাল (২৪) নামের আরেক কর্মচারীও দোকান থেকে উধাও হয়ে যায়। পরে তাঁর স্ত্রী বিলকিস বেগমের কাছে মুঠোফোনের মাধ্যমে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে মাসুম। বুধবার বিকাশের মাধ্যমে ০১৭৬৮৩৪০৯৭৭ নম্বরে ৫০ হাজার টাকা পাঠিয়ে দেওয়া হয়।