নারায়ণগঞ্জ থেকে চুরি হওয়া স্বর্ণালংকার মুন্সিগঞ্জে উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ পৌরসভার মেয়র সেলিনা হায়াত আইভীর বাড়ি থেকে চুরি হওয়া স্বর্ণালংকার মুন্সিগঞ্জ থেকে উদ্ধার করেছে পুলিশ। গত রোববার রাতে ফতুল্লা মডেল থানার পুলিশ চুরির ঘটনায় গ্রেপ্তার সুমন দেওয়ানের স্বীকারোক্তি অনুযায়ী, মুন্সিগঞ্জ জেলার হাট বালিগাঁও এলাকায় তার সহযোগী মোহাম্মদ হোসেনের বাড়ি থেকে ১০ ভরি স্বর্ণালংকার উদ্ধার করে। তবে চুরির ঘটনার পর থেকে মোহাম্মদ হোসেন পলাতক রয়েছে।গত ৩১ ডিসেম্বর শহরের দেওভোগে সেলিনা হায়াতের ছোট ভাই আহমেদ আলী রেজার ফ্ল্যাটের তালা ভেঙে দেড় লাখ টাকা ও ১১ ভরি স্বর্ণালংকার চুরি হয়। সেই সময় এলাকাবাসী ধাওয়া করে রবিন দেওয়ান নামের এক চোরকে ধরে পুলিশে সোপর্দ করে। রবিন দেওয়ানের স্বীকারোক্তি অনুযায়ী পুলিশ মুন্সিগঞ্জ থেকে সুমন দেওয়ান, সানাউল্লাহ, কালু ও হূদয়কে গ্রেপ্তার করে।