নারায়ণগঞ্জ নাগরিক কমিটির নতুন কমিটি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জ নাগরিক কমিটির ২১ সদস্যবিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে। গত শনিবার বিকেলে শহরের পুরাতন বারভবন মিলনায়তনে সম্মেলনে সব সদস্যের উপস্থিতিতে নতুন এই কমিটি গঠন করা হয়। দুই বছর মেয়াদি কমিটিতে সভাপতি এ বি সিদ্দিক, জ্যেষ্ঠ সহসভাপতি রফিউর রাব্বি ও সাধারণ সম্পাদক হিসেবে আবদুর রহমান আবার নির্বাচিত হয়েছেন। গাজী মোখলেছুর রহমান সহসভাপতি, জি এম জব্বার চিশতী সহ-সাধারণ সম্পাদক, নজরুল ইসলাম সাংগঠনিক সম্পাদক, মো. আবদুল হাই কোষাধ্যক্ষ, আবদুর রাজ্জাক সমাজসেবা সম্পাদক, সানোয়ার তালুকদার দপ্তর সম্পাদক এবং আওলাদ হোসেন সংস্কৃতি, প্রচার ও প্রকাশনাবিষয়ক সম্পাদক নির্বাচিত হয়েছেন।