নারায়ণগঞ্জ পুলিশের নতুন ওয়েবসাইটের উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ জেলা পুলিশের নতুন ওয়েবসাইট (www. spnarayanganj.com) উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার সকালে বিদায়ী পুলিশ সুপার শেখ নাজমুল আলম আনুষ্ঠানিকভাবে এ ওয়েবসাইটের উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সাজ্জাদুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আশরাফুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) মো. শহিদুল ইসলাম প্রমুখ। উদ্বোধনকালে পুলিশ সুপার শেখ নাজমুল আলম বলেন, ‘এখন থেকে নির্যাতিত সাধারণ মানুষ ওয়েবসাইটের মাধ্যমে সরাসরি পুলিশ সুপারের কাছে অভিযোগ দাখিল করতে পারবেন। এই ওয়েবসাইট থেকে জেলা পুলিশের নানা ধরনের তথ্যের পাশাপাশি জেলার আইনশৃঙ্খলা, মামলা, অপরাধ, অপরাধীসহ বিভিন্ন বিষয়ে জানা যাবে।