নারায়ণগঞ্জ প্রিপারেটরি স্কুলের পুনর্মিলনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ প্রিপারেটরি স্কুলের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী উদ্যাপন অনুষ্ঠান হয়েছে। এ উপলক্ষে শহরের সবচেয়ে পুরোনো এই কিন্ডারগার্টেন থেকে গতকাল শুক্রবার সকালে এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। শহরের চাষাঢ়ায় অবস্থিত বিদ্যালয়টির নতুন ভবন প্রাঙ্গণে জড়ো হন বিপুলসংখ্যক প্রাক্তন শিক্ষার্থী। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এরপর বিদ্যালয় প্রাঙ্গণে পুনর্মিলনী অনুষ্ঠানের বিভিন্ন কর্মসূচির মধ্যে ছিল স্মৃতিচারণা, সংগীত ও আবৃত্তি পরিবেশনা এবং ব্যান্ড শো। স্কুলের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন নেক্সপা এই পুনর্মিলনীর আয়োজন করে।